Back

বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন মনোয়ারা সিকদার এর মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারপার্সন মনোয়ারা সিকদার এর মাগফিরাত কামনায় ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, মাননীয় ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক, সন্মানিত শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রয়াত চেয়ারপার্সন মনোয়ারা সিকদার এর স্মৃতিচারণ করা হয়। এরপর মরহুমার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো. হাফিজুর রহমান। জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার প্রয়াত চেয়ারপার্সন মনোয়ারা সিকদার এর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.