Back

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। ২৬ আগস্ট, ২০২৬ বুধবার এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এক বিশেষ নাতে রাসুল (সা.) পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আব্দুর রহিম এবং সহযোগী অধ্যাপক মো. মতিয়ার রহমানের কন্যা মাইমুনা আবেগঘন ও সুরময় কণ্ঠে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন। তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের হৃদয় ছুঁয়ে যায়।

মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন, রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মশহুদ উজ জামান, পরিচালক (অর্থ) ইনামুল কবির। এছাড়াও মানবিক ও সামাজিক অনুষদের ডিন মো. মারুফ হোসেন, প্রক্টর ইমামুনুর রহমান, সহযোগী অধ্যাপক মতিয়ার রহমান, আইন বিভাগের সহকারী অধ্যাপক ও মনোয়ারা সিকদার হলের প্রভোস্ট শাকিলা সুলতানা স্মৃতি, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনিরুজ্জামান সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা ও নাত পরিবেশনা শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের পরিচালনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের তৌফিক কামনা করা হয় এবং দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয় পরিবারের উত্তরোত্তর সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.